সারাদেশ

ক্লুলেস হত্যা মামলার মূল আসামি গ্রেফতার করেছে এসআরবি 

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি ক্লুলেস হত্যা মামলার তদন্তে পলাতক মূল আসামি মো. আঃ মান্নান (৬২)-কে মধ্য রাতে গ্রেফতার করেছে এসআরবি-১৪।
মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্নাওঝা গ্রামের পাটক্ষেত থেকে গত ১লা জুন শওকত মোল্লা (৫৫) এর মরদেহ একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে থানা পুলিশ। শওকত মোল্লা উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গত ২৯-৩০ জুন যেকোনো সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ পাটক্ষেতে লুকিয়ে রেখে পালিয়ে যায়। এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে মো. সোহেল রানা বাদী হয়ে নাগরপুর থানায় ১ জুলাই, ২ নং ক্রমিকে ৩০২/২০১/৩৪  ধারায় পেনাল কোড একটি মামলা দায়ের করে। তদন্তে, এ ঘটনায় জড়িত মূল আসামি মো. আঃ মান্নান (৬২) কে তথ্য প্রযুক্তির সাহায্যে গত রাত আনুমানিক সোয়া ১টায় টাঙ্গাইলের বাহির শিমুল এলাকা থেকে গ্রেফতারের গ্রেফতার করেছে এসআরবি।
পরে আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক জানায় এসআরবি-১৪।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,