সারাদেশ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে টাঙ্গাইলে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বিষয়ে মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়ে টাঙ্গাইলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (সাধারণ প্রশাসন) মুহাম্মদ শামীম আল মামুন, উপপরিচালক (সাধারণ প্রশাসন) মুহাম্মদ আক্তার হোসেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা।
সভায় সভাপতিত্ব করেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন।
এ মতবিনিময় সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষকতার পেশাগত মর্যাদা ও সামাজিক স্বীকৃতি সুদৃঢ় করা, শিক্ষকদের দায়িত্ব ও চ্যালেঞ্জ এবং মাধ্যমিক শিক্ষার সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি শিক্ষকগণ তাদের অনেক বছরের ন্যায্য পাওনা টাইমস্কেল যা সুপ্রিম কোর্ট কর্তৃক মীমাংসিত , নবম গ্রেডসহ পদসোপান সৃষ্টি, দ্রুত শূণ্যপদগুলোতে পদোন্নতি, মাধ্যমিকের জন্য স্বতন্ত্র অধিদপ্তর ইত্যাদি বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রীর নিকট দাবি জানিয়ে বক্তব্য ও স্মারক লিপি প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী ধৈর্যের সাথে শিক্ষকদের সকল দাবি দাওয়া শুনে তা যথাযথ কর্তৃপক্ষের নিকট তা উপস্থাপনের আশ্বাস দিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য চমৎকার দায়িত্বশীল মেধাবী জাতি গঠনের জন্য শিক্ষকদের যথাযথ ভূমিকা রাখার পরামর্শ দেন। শিক্ষকতা শুধু পাঠদান নয়, বরং জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব পালনে শিক্ষকদের যথাযথ মর্যাদা, অনুকূল কর্মপরিবেশ ও পেশাগত বিকাশের সুযোগ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,