সারাদেশ

শ্যালিকাকে বিয়ে করে আলোচনায়, নওগাঁয় আইনজীবীর সেরেস্তা থেকে অব্যাহতি পেলেন মাসুদ রানা

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করার ঘটনায় আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মো. মাসুদ রানাকে নিজের সেরেস্তার সব কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছেন নওগাঁ জজ কোর্টের আইনজীবী মো. শাহীন কাদির ডলার। একই সঙ্গে তাকে সেরেস্তার কার্যক্রমে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) আইনজীবী শাহীন কাদির ডলারের দেওয়া এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে ইসলামবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে মক্কেল ও সর্বসাধারণকে সেরেস্তার মামলা, আইনি কার্যক্রম কিংবা দাপ্তরিক বিষয়ে মাসুদ রানার সঙ্গে যোগাযোগ না করার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে সেরেস্তার নাম ব্যবহার করে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে সতর্ক করা হয়েছে। এ ধরনের অননুমোদিত যোগাযোগ বা লেনদেনের দায় সেরেস্তা কিংবা সেখানে কর্মরত কেউ নেবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা ও তার স্ত্রী মৌসুমীর ছোট বোন পূর্ণিমার সঙ্গে বিয়ের ঘটনা সম্প্রতি প্রকাশ্যে আসে। এর আগে শ্যালিকাকে নিয়ে টিকটক ভিডিও তৈরি করতেন মাসুদ রানা বলে অভিযোগ রয়েছে। গত ২৪ অক্টোবর তার ভাড়া বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান হয়। পরদিন ২৫ অক্টোবর পূর্ণিমার সঙ্গে তার বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে মাসুদ রানা জানান, তার শ্যালিকার অন্য কোথাও বিয়ে হলে আগে ধারণ করা ভিডিওগুলোকে কেন্দ্র করে তাকে হয়রানির শিকার হতে হতো। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় তিনি তার ছোট বোন পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন।
ইসলামি শরিয়ত অনুযায়ী, একই সময়ে দুই বোনকে স্ত্রী হিসেবে বিবাহবন্ধনে রাখা নিষিদ্ধ। পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। মাওলানা রেজাউল করিম বলেন, স্ত্রী জীবিত থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক বহাল রেখে তার বোনকে বিয়ে করা বৈধ নয়। তবে স্ত্রীর মৃত্যু কিংবা তালাকের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ হওয়ার পর শরিয়তের বিধান অনুযায়ী তার বোনকে বিয়ে করার সুযোগ রয়েছে।
এদিকে, মাসুদ রানাকে সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি ও অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্তের কথা জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আইনজীবী শাহীন কাদির ডলার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,