হালদায় অভিযানে দুই হাজার মিটার জাল জব্দ
হাটহাজারী প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে দুই হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছেন মৎস্য অধিদপ্তর।
বুধবার(২৮ অক্টোবর) সকাল ৮ থেকে দুপুর ২ টা পর্যন্ত নদীর রামদাস মুনশীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ শওকত আলী বলেন,সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ ও কার্প জাতীয় মাছের প্রজনন ক্ষেত্র,মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় ও হালদা নদীর অন্যান্য মাছ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে মৎস্য অধিদপ্তরের এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হালদা নদীর রামদাস মুন্সীর হাট অংশ থেকে মোহরা পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ৩টি অবৈধ ভাসা জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলোর আনুমানিক দৈর্ঘ্য ২হাজার মিটার এবং আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন,হালদা নদীর মৎস্য সম্পদ ও বায়োডাইভারসিটি রক্ষায় এবং অবৈধ মা মাছ শিকার ও ধংসাত্বক জাল থেকে রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। জাল গুলো রামদাস মুন্সীর হাট সংলগ্ন হালদা পাড়ে জন সম্মুখে বিনষ্ট করা হয়।
অভিযানে হালদা অস্থায়ী ক্যাম্পের এএস আই রমজান আলী ও সঙ্গীয় ফোর্স ও হালদা প্রকল্পের পাহারাদার আলমগীর সহযোগিতা করেন।





