সারাদেশ

গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দশমিনায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। 

মো.জায়েদ হোসেন, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী দশমিনায় উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণঅধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ে সামনে শেষ হয়।
র‍্যালি শেষে আলোচনা সভায় উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মাহনগর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি কালাম পঞ্চাইত, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক লিয়ার হোসেন, যুব অধিকার পরিষদের সভপতি ইমরান শাহিন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠনের নেতাকর্মী।
 সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ সংগঠনটি জনগনের আশা আকাঙ্খা পূরনে জন্য প্রতিাষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি, কোঠা আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার শেখ হাসিনার পতনে সক্রিয় ভাবে রাজ পথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। জুলাইয়ের আন্দোলনে গনঅধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা জীবন দিয়েছে। তারা আরো বলেন সংগঠনের নেতাকর্মী ও সমর্থক জনগনের আশা আাখাঙ্খা পূরনে সামনের দিনগুলোতে শতভাগ কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,