পঞ্চগড়ে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋনের চেক বিতরন
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হল ৫৫তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋনের চেক বিতরন করা হয়।
দিবসটি উপলক্ষে ৮ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, আমরা কোন কাজ একা করতে পারবো না। একটি লাঠি একা কেউ ভাঙতে পারবেনা। তবে ৬ মিলে ভাঙতে পারবে। ছয়জন যে একত্রিত হল এর নামই হলো সমবায়।
অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, জেলা জজ আদালতের পাবলিক প্রশিকিটর (পিপি) এডভোকেট নাজমুল ইসলাম কাজল, পুলিশ সুপার আবু সায়েম, জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন, জিয়াবাড়ি নারী উন্নয়ন সমবায় সমিতির সম্পাদক রোজিনা আক্তার, জিয়াবাড়ি সম্মনিত ফসল ব্যবস্থাপনা সমবায় সমিতি মজাহারুল ইসলাম বক্তব্য দেন।
পরে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন প্রকল্প ভুক্ত সরকারি ঋন প্রদানের নিমিত্তে চুড়ান্ত ভাবে মনোনীত সুবিধা ভোগী ৩টি নারী উন্নয়ন সমিতির ৮ জন মহিলাকে ১ লক্ষ টাকা করে উন্নত জাতের বকনা বাছুর ক্রয় করার জন্য ঋনের চেক প্রদান করা হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমবায় অফিসের কর্মকর্তা, নারী উন্নয়ন সমিতিসহ সকল সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ধোধনের পর অতিথিরা সমবায় পন্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।





