জাতীয় সমবায় দিবস উপলক্ষে শ্যামনগরে র্যালি ও আলোচনা সভা
শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি ঃ
“করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শ্যামনগরে উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে সকাল ৯টায় শুরতে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নিবার্হী অফিসার ও সমবায় পতাকা উত্তোলন করেন
উপজেলা সমবায় কর্মকর্তা।
পতাকা উত্তোলনের পরে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি পরবর্তী উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার শামসুজ্জাহান কনক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান,ঈশ্বরীপুর বিএনপির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওসার।এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,গণমাধ্য ম কর্মী প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে ,সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির প্রধানদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





