সারাদেশ

সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ নভেম্বর ২০২৬ ইং তারিখে নগরীর পাঁচলাইশ ও পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন ডিবি ১নং টিমের পুলিশ পরিদর্শক হাছান আকতার আহমেদ ও আফতাব হোসেন। ডিবি টিম-৩১-এর একটি অভিযানিক দল এতে অংশ নেয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। শওকত আলী (৪২), পিতা: মৃত দেলোয়ার হোসেন, মাতা: মিসেস বানু বেগম। স্থায়ী ঠিকানা: মোহাম্মদপুর রেলগেট, নাহার মঞ্জিল, থানা: পাঁচলাইশ, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: নোয়াপাড়া চৌধুরীহাট বাজারের উত্তর পাশে ইয়াকুব আলীর বাড়ি, থানা: রাউজান, চট্টগ্রাম।
২। আবু তৈয়ব আলী (২৯), পিতা: মৃত নূর মোহাম্মদ, মাতা: নূর বেগম। ঠিকানা: তবলছড়ি পোড়া বাহার চৌধুরীর বাড়ি, থানা: সদর, জেলা: রাঙ্গামাটি।
৩। আব্বাস উদ্দিন ওরফে আবু মেস্ত্রী (৫৮), পিতা: মৃত সৈয়দুর রহমান, মাতা: মৃত সুলতানা বিবি। স্থায়ী ঠিকানা: দোহাজারী পৌরসভা, আবুল মেম্বার বাড়ি, থানা: চন্দনাইশ, চট্টগ্রাম। বর্তমান ঠিকানা: সাগরিকা সেনবাড়ি রোড, আবু মেস্ত্রীর গ্যারেজ, থানা: পাহাড়তলী, চট্টগ্রাম।
পাঁচলাইশ থানা এলাকায় চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে প্রথম দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সাগরিকা সেনবাড়ি রোডে আবু মেস্ত্রীর গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্যারেজের মিস্ত্রি আব্বাস উদ্দিনকে গ্রেফতার এবং একটি পুরাতন নম্বরবিহীন EICHER ড্রাম ট্রাক উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাড়ির বিবরণ: মডেল EICHER TERRA25, ইঞ্জিন নম্বর 11F63152870, CMVRTR NO-AAF NO-194। গাড়িটির আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে নিজেদের হেফাজতে নেয়। পরে গাড়ি খণ্ডাংশে বিভক্ত করে বিক্রি করে। ১নং আসামি শওকত আলী চোরাই গাড়ি ক্রয়-বিক্রয়ের পাশাপাশি গাড়ি চোরদের প্ররোচনাও দিয়ে থাকে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,