সারাদেশ

আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল

জয়পুরহাট জেলা প্রতিনিধি: 
আখের উৎপাদন ও গুণগত মান বৃদ্ধি, উন্নত জাতের বিশুদ্ধ বীজের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে জয়পুরহাট চিনিকলের উদ্যোগে আখচাষিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) জয়পুরহাট চিনিকলের অধীন পাঁচবিবি সাবজোনের মহীপুর কেন্দ্রে ২০২৬-২০২৭ রোপণ মৌসুমকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।

সভায় আগাম আখ চাষ, রোপা পদ্ধতিতে আখ রোপণ, বিশুদ্ধ ও রোগমুক্ত বীজের ব্যবহার, দণ্ডায়মান আখের সঠিক পরিচর্যা এবং মাড়াই মৌসুমে চিনিকলে পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন, আখের উৎপাদন ও গুণগত মান বাড়াতে নির্ধারিত সময়ে আগাম আখ রোপণ, বিশুদ্ধ ও রোগমুক্ত বীজ ব্যবহার এবং জমিতে যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। পাশাপাশি চিনিকলের মাড়াই কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ময়লা-আবর্জনামুক্ত পরিষ্কার আখ সরবরাহে কৃষকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (নন-মিলজোন এলাকা, ঢাকা) কৃষিবিদ মোহাম্মদ হুমায়ূন কবীর এবং ডিএম (সিপি) লিটন কুমার মণ্ডল।

আখচাষি মো. আরিফ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সভায় মহীপুর কেন্দ্রের সভাপতি মো. একরামুল হক উপস্থিত ছিলেন। এ ছাড়া আখ চাষের সমস্যা, সম্ভাবনা ও উৎপাদন বৃদ্ধির কৌশল নিয়ে বক্তব্য দেন আখচাষি মো. রবিউল ইসলাম।

বক্তারা বলেন, আখ চাষ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি করা গেলে চিনিকলের কাঁচামালের সংকট নিরসনের পাশাপাশি দেশের চিনিশিল্পের উন্নয়ন সম্ভব। এ জন্য চিনিকল কর্তৃপক্ষ ও আখচাষিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় মহীপুর, ভাসানী ও বাজিতপুর কেন্দ্রের বিপুলসংখ্যক আখচাষি অংশ নেন। ২০২৬-২০২৭ রোপণ মৌসুমে আখ চাষের লক্ষ্যমাত্রা অর্জন এবং চিনিকলে পর্যাপ্ত আখ সরবরাহ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,