নওগাঁয় নিষিদ্ধ সংগঠন নওগাঁ পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শিশির দাস গ্রেপ্তার
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শিশির দাসকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার সোনারপট্টি এলাকায় অবস্থিত তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান দাস জুয়েলার্স থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নওগাঁ সদর মডেল থানায় নিয়ে যায় এবং হেফাজতে রাখে।
পুলিশ সূত্রে জানা যায়, গতরাতে দুটি বাসে আগুন জ্বালানোর ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।




