কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত
মারুফ হাসান (কালীগঞ্জ) গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আর. আর. এন. পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারে শিক্ষার্থীদের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিষয়ক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নেটওয়ার্ক উপদেষ্টা ও ওপেন সোর্সের লেখক মনির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিশিষ্ট লেখক জেসমিন আক্তার এবং উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারসহ অন্যান্য অতিথিরা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়। এতে কালীগঞ্জ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও অনার্স পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই দিন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





