সারাদেশ

বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ আসামি গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:
সিএমপির বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযানে ০২ (দুই) জন আসামি গ্রেফতার এবং পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি-৭ চট্টগ্রাম।
১২ নভেম্বর রাত আনুমানিক ১২ টার সময় নগরীর বাকলিয়া থানাধীন তক্তারপুল এলাকায় ভিকটিম আব্দুর সুবাহান (৩৫)-এর বাড়ির সামনে গলির মুখে এসে শওকত গ্রুপের লোকজন মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকার আধিপত্য জানান দেওয়ার লক্ষ্যে ভিকটিম সোবানকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। ভিকটিমের আত্মীয়-স্বজন তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় তক্তারপুল এলাকায় বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি যৌথ অভিযান পরিচালনা করে আসামি—
আমির হোসেন @ বুলেট (২৩) ও
মোমেনা বেগম (৪৫)-কে
গ্রেফতার করে। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায়—
একটি দেশীয় তৈরি এলজি,
একটি দা ও
একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য যে, ভিকটিম মৃত আব্দুর সুবাহান (৩৫) বিরুদ্ধে হত্যা, মাদক, মারামারি সহ অস্ত্র আইনে ১৯টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,