সারাদেশ

সাতক্ষীরায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভিডিও করতে গিয়ে গাছের সাথে ধাক্কা, যুবক নিহত

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার আশাশুনিতে মোবাইলে ভিডিও ধারণ করার সময় দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে। তবে আহত অপর যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত মোস্তাকিম ও তার সঙ্গে থাকা অপর আরোহী সাতক্ষীরা থেকে মোটরসাইকেলে করে ওই এলাকায় ঘুরতে এসেছিলেন। ঘটনার সময় তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং চালক মোস্তাকিম এক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।
এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে চালক মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন  রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,