সারাদেশ

পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ

সাব্বির আহমেদ,স্টাফ রিপোর্টার (পাবনা)

আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনায় ও আম্মান বাংলাদেশ সহযোগিতায় কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সার্জিক্যাল ও মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেল তিনটায় পাবনা কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ডাক্তার কাজী কামরুজ্জামান চেয়ারম্যান ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ট্রাস্ট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ,পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু ।

আলোচনা সভা শেষে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,