সারাদেশ

পাবনায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক কসাইখানার উদ্বোধন

সাব্বির আহমেদ, স্টাফ রিপোর্টার (পাবনা)

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা কসাইখানা উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে পৌর এলাকার বাস টার্মিনালসংলগ্ন স্থানে নবনির্মিত কসাইখানাটির উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু তালেব, জেলার জ্যেষ্ঠ আইনজীবী মির্জা আজিজুল রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে। এটি চালুর ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস সরবরাহ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও নগর ব্যবস্থাপনায়ও ভূমিকা রাখবে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,