সারাদেশ

কালীগঞ্জে পরিত্যক্ত ইটভাটা থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত ইটভাটা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দুই পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন রয়েছে। এদিকে এই ঘটনাকে ঘিরে ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বালীগাঁও শ্মশানঘাট সংলগ্ন ওই পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরবর্তী পরিত্যক্ত ইটভাটায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন । পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের পরনে কালো প্যান্ট ও ধূসর রঙের টি-শার্ট ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহার তৈরি কোনো বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের সন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,