সারাদেশ

গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকের আসবাবপত্র ভাংচুর, হামলায় এলাকায় বিক্ষোভ মিছিল

মো.জায়েদ হোসেন,দশমিনা উপজেলা  প্রতিনিধি
পটুয়াখালী দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে আলাীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতির বিরুদ্ধে।
গত রবিবার ১৫(নবেম্বর)  দুপুর ১২ ঘটিকায় সময় উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর কৃষি ব্যাংক অফিসে এ হামলা ও ভাংচুরের হয়।
 স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আালীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আসাদুল দফাদার একটি আমন্ত্রণ পত্র গত ২৭ অক্টোবর বিকেলে পৌছে দেন মোঃ সোহাগ হোসেন ব্রাঞ্চ ম্যানেজার কৃষি ব্যাংক আলীপু শাখায়। ঐ আমন্ত্রণ পত্রের পৌছে দেওয়ার পর তার কাছে সহযোগিতার জন্য বলেন। তিনি তাদের পরে দেখা করার কথা বলেন তখোন তারা চলে যায়। আজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় সভাপতি আসাদুল দফাদার গণঅধিকার পরিষদের ৫-৬ জন নেতাকর্মদের ম্যানেজারের কাছে অনুদানের টাকা জন্য পূনরায় পাটান। ম্যানেজারের অফিসিয়াল কোন বরাদ্দ না থাকায় তাদের চা চক্র করে পাঠিয়ে দেন। তার ১ ঘন্টা পর আসদুল দফাদার ও রাকিব ৮-৯ জন গণঅধিকার পরিষদ আলীপুর ইউনিয়নের নেতাদের নিয়ে কৃষি ব্যাংকে গিয়ে ম্যানেজার সোহাগ হেসেনকে জানতে চায় কেন তাদের অনুদান দেওয়া হয়নি বলে অশ্লীল ভাষায় উচ্চবাচ্য কাথা বলে। ম্যানেজার তাদের শান্ত হয়ে কথা বলার জন্য অনুরোধ করলে আসাদুল দফাদার রাগান্বিত হয়ে ম্যানেজারের টেবিলে থাপ্পর দিয়ে টেবিলের উপর থাকা কাঁচ ভেঙে ফেলে এবং বের হয়ে যাবার সময় রাকিব হুমকি দিয়ে বলেন ম্যানেজার ব্যাংকে ভিতরে, বাহিরে তো আর ম্যানেজার নয়। আমরা পরে দেখবো। তারা বের হয়ে যাওয়ার পর ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উদ্বর্তন কর্মকর্তাদের জানা। এই ঘটনায় সন্ধ্যায় চাঁদপুর বাজারে কৃষি অফিসে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওয়াতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনগন।
 হামাল ও ভাংচুরের ঘটনায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী মোঃ লিটন   জানান, গত মাসের ২৭ তারিখ গণঅধিকার পরিষদের সভাপতি কৃষি অফিসে এসে একটি চিঠি দেন ম্যানেজার সাহেবকে। সেদিন তাদের চা খাওয়াইয়া পাঠিয়ে দেন। আজ রবিবার সকাল ১১ ঘটিকায় প্রথম ৪-৫ জন এসে ম্যানেজার সাহেবকে বলেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুদান দেননি সভাপতি আামদের পাঠিয়েছেন তখোন তাদের বুজিয়ে পাঠিয়ে দেন। পরে আবার ৭-৮ জন লোক নিয়ে সভাপতি আসাদুল ভাই ও রনি ব্যাংকে এসে ম্যানেজার সাহেবকে বলেন আপনি আমাদের বেইজ্জতি করেছেন। আাপনি ব্যাংকের মধ্যে ম্যানেজার ব্যাংকের বাহিরে ম্যানেজার নন। বিষয়টি আমরা দেখনো। এ কথ নিয়ে ম্যানেজারের সাথে কথা-কাটাকাটি পরে সভাপতি রাগান্বিত হয়ে ম্যানেজার সাহেবের টেবিলে থাপ্পার দিয়ে টেবিলের গ্লাস ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়।
সংশ্লিষ্ট ওয়ার্ডে ইউপি সদস্য ফখরুল ইসলাম  জানান, দুপুর ১২ ঘটিকার সময় ম্যানেজার আমাকে বিষয়টি জানান। আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। পরে এসে তাদের পাইনি। আসাদুল ভাই যা করছে এটা নিন্দনীয়। তার কতৃক এমনটি আশা করিনি। অফিসের টেবিলের কাঁচ ভাংচুর করার দৃশ্য দেখেছি। কৃষি ব্যাংকে ম্যানেজারের ট্যাবিলের কাচ ভাংচুর ও হুমি দেওয়ার ঘটনায় স্থানীয় জন গন বিক্ষোভ মিছিল করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে অনুরোধ করবো একটি সরকারি ব্যাংকের প্রবেশ করে ম্যানেজার অনুদান না দেওয়া ভাংচুর সহ হামলায় যাহারা জড়িত তাদের আইনের আওয়াতায় আনার দাবি জানাই।
স্থানীয় বাসিন্দা সাইদ আলী খান মোহন  জানান, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুদান না দেওয়া ব্যাংকে প্রবেশ করে ভাংচুর ও হামলা এটা একটি ঘৃণিত কাজ। এর সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনার দাবি জানাই।
আলীপুর ইউনিয়নের চাঁদপুর কৃষি ব্যাংকের ম্যানেজার মোঃ সোহাগ  জানান, গত মাসের ২৭ তারিখ গনঅধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি আসাদুল আমার অফিসে এসে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে একটি চিঠি দিয়ে সহযোগিতার কথা বলেন আমি বিষয়টি দেখবো বললে তারা ঐ দিন চলে যায়। আজ রবিবার হাঠাৎ করে সকাল ১১ ঘটিকার সময় সভাপতি ৫-৬ জন গণঅধিকার পরিষদের নেতাদের পাঠান তাদের বুজিয়ে পাঠিয়ে দেই। তাদের যাওয়ার পর সভাপতি ৭-৮ জন লোক নিয়ে পূনরায় অফিসে এসে আমাকে বলেন আমার লোককের বেইজ্জতি করলেন কেন। এই বলে অশ্লীল ভষায় কথা বলেন আমি তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি আরো রাগান্বিত হয়ে আমার টেবিলের উপর থাপ্পড় দিয়ে টেবিলের কাঁচ ভেঙে ফেলে আমাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আমি উপজলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উদ্বর্তন কতৃপক্ষে জানাই। উদ্বর্তন কতৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।
 অভিযুক্ত আলীপুর গণঅধিকার পরিষদের সভপতি আসাদুক দফাদারকে তার মুঠোফোনে একাধিক বার ফোনকরা হলে ফোন রিসিভ করেননি।তাই তার ক্তব্য নেওয়া হয়নি।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, দুপুর ২ টার সময় আলীপুর ইউনিয়নের চাদপুর কৃষি ব্যাংকের ম্যানেজার আমাকে ঘটনার বিষয় জানিয়েছে। আমি বলেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
 থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম  জানান, ঘটনার বিষয় শুনে বিকেলে পুলিশ পাঠিয়ে ঘটনার বিষয় অবহিত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকায় ঐ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল হয়েছে এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভবনা আছে কিনা এমন প্রশ্নের জাবাবে জানান এলাকার লেকজনকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভবনা নাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,