সারাদেশ

কালীগঞ্জে মুদি দোকানের টিনের চাল কেটে চুরি, লুট ২ লাখ ১০ হাজার টাকার মালামাল

মারুফ হাসান, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে একটি মুদি দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সিগারেট ও মোবাইল রিচার্জ কার্ড চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানদার রতন হোসেন (৩৫) জানান, তিনি দীর্ঘদিন ধরে বাসাইর বাজারে মুদি দোকানের ব্যবসা করে আসছেন। সোমবার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দোকান খুলতে এসে ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে দোকানের টিনের চাল কাটা দেখতে পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।
এ ঘটনায় প্রতিবেশী দোকানদাররা বলেন, প্রায় সময় বাসাইর জামালপুর বাজারে চুরির ঘটনা ঘটে । বাজারে পাহারার অবস্থা খুবই দুর্বল । এছাড়া বাজার কমিটি এসব ঘটনায় কার্যকর কোন ব্যবস্থা নিতে পারেন না । এ ধরনের চুরির ঘটনায় সাধারণ ব্যবসায়ীরা আতঙ্কিত আছে ।
এ বিষয়ে বাজার বণিক সমিতির  সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানায়, বাজারের ব্যবসায়ী রতনের দোকানে চুরি হয়েছে । সকালে আমারা এসে দেখেছি । টিনের চালা কেটে ভিতরে চোর ভিতরে প্রবেশ করে চুরি করে ।  পাশে একটি দোকান আছে যে দোকানে সিঁড়ি দিয়ে চোর প্রবেশ করে এই ঘটনা ঘটিয়েছে । এ গঠনে আমরা বাজার কমিটি পাহাড়াদার দের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করব ।
রতন আরো জানায়, চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০ কার্টন সিগারেট, যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন কোম্পানির প্রায় ৬০ হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড এবং নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। পরে  এ ঘটনায় বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পাশাপাশি কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত করা হয়েছে ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম খান বলেন, বাসাইর জামালপুর বাজারে একটি চুরির ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,