সারাদেশ

শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কৃষক লীগের অর্থ বিষয় সম্পাদক কে আটক করেছে-পুলিশ 

জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শার্শা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জাকির হোসেনকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে জাকির হোসেন (৪২)।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ১ টার সময় পুলিশ জানায়, ২০ নভেম্বর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানার মামলা নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী জাকির হোসেনকে তার নিজ বাড়ী হতে আটক করা হয়।
আটক আসামী শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক বলে জানা যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীকে অদ্য ২১/১১/২০২৬ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক আছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,