সারাদেশ

জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২১ নভেম্বর ২০২৬

​জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর (সাদলাপাড়া) এলাকার একটি ধানক্ষেত থেকে নিখোঁজ ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে সে নিখোঁজ ছিল। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে নশিরপুর এলাকার হন্তনাবাদ গ্রামের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

​নিহত কিশোরের নাম রাব্বি (১৭)। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।

​এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন,নশিরপুর হন্তনাবাদ এলাকায় একটি ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামে। পরিবারের দাবি, গত বৃহস্পতিবার থেকে সে নিখোঁজ ছিল। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,