জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

​বাগেরহাট জেলা প্রতিনিধি:

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের কচুয়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা শ্রমিক দল।

​সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি কচুয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

​কচুয়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী। বক্তব্যে বক্তারা দেশব্যাপী চলমান বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান।

​পথসভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—কচুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাবেক যুগ্ম সম্পাদক শেখ শহিদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ নাজমুল আরমানসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ