সারাদেশ

অভিনব কৌশলে পানের ঝুড়িতে ইয়াবার চালান; চান্দগাঁওয়ে ১৩,৬৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।
রবিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন মুনিরিয়া মার্কেটস্থ মেসার্স হযরত মালেক শাহ্ নামীয় পানের আড়তের সামনে অভিযান চালানো হয়। এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক ফজলুল কাদের মহেশখালী থানার জালাল এলাকার মৃত জালাল আহমদের ছেলে।
তার হেফাজতে থাকা পানভর্তি প্লাস্টিকের ঝুড়ির ভেতরের সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,