সারাদেশ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ২০ জেলে আটক, উদ্ধার হাঙর ও শাপলাপাতা মাছ

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রাম প্রতিনিধি:
সেন্টমার্টিন দ্বীপের উত্তরের সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, আহরণ নিষিদ্ধ হাঙর ও শাপলাপাতা মাছসহ ২০ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
তিনি জানান, রবিবার (২২ নভেম্বর) বিকাল ৫টায় সেন্টমার্টিন দ্বীপ থেকে ১০ নটিক্যাল মাইল উত্তরে অপারেশন ‘কোরাল দ্বীপ’-এ নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা বিশেষ অভিযান চালায়। এ সময় বোটটি জব্দ করা হয়।
বোটে তল্লাশি চালিয়ে ৫টি ট্রলিং জাল, ১টি হাঙর, ১০টি শাপলাপাতা মাছ এবং প্রায় ৬০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ ঘটনায় ২০ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, অবৈধ ট্রলিংয়ের মাধ্যমে নির্বিচারে মাছ আহরণের ফলে হাঙর ও শাপলাপাতা মাছসহ বিপন্নপ্রায় সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণও ব্যাহত হচ্ছে।
পরে কক্সবাজারের প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেলের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বোটের প্রধান মাঝিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৯ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
জব্দ করা সামুদ্রিক মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। হাঙর, শাপলাপাতা মাছ, ট্রলিং বোট ও জালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, সামুদ্রিক পরিবেশ, বিলুপ্তপ্রায় প্রাণী ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,