সারাদেশ

ডিমলায় ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে জেলা পুলিশ নীলফামারীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় সদর সার্কেলের নেতৃত্বে দিবাগত রাত পনে দুইটার দিকে ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গোয়েন্দা তথ্য ও কিশোর গ্যাংয়ের বেআইনি কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. সিয়াম খান (১৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গয়াবাড়ী ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,