হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
মোঃ হাবিবুর রহমান (হাজীগঞ্জ চাঁদপুর)
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের একটি নির্মাণাধীন আবাসিক ভবনে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহাবুব আলম (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে বৈদ্যুতিক সংযোগের কাজ করার সময় তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মাহাবুব আলম উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চতন্তর তালুকদার বাড়ির বাসিন্দা ও মজিবুর রহমানের ছেলে।
তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




