সারাদেশ

” ঝড়ে ঝরে পড়া নারিকেল নিয়ে লঙ্কাকাণ্ড “

মো: ইফতেখার হাবীব (কুমারখালী-কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে ঝড়ে পরা দুটি নারিকেল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত বল্লভপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বল্লভপুর গ্রামের কৃষক চঞ্চলের গাছ থেকে ঝড়ে দুইটি নারিকেল পড়ে। নারিকেল দুটি আনোয়ারের স্ত্রী স্বপ্না খাতুন কুড়িয়ে পান। শুক্রবার সকাল ৮টার দিকে চঞ্চলের চাচি তৃষ্ণা খাতুন নারিকেল চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতি হয়। এতে তৃষ্ণা ও সমছের বিশ্বাস আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
এ ঘটনায় দুপুরে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দেন। এরপর কয়েক দফা উভয়পক্ষের বাকবিতণ্ডা চলে। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, কাঠের বাটাম, বাঁশের লাঠি নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, দুইটি নারিকেল নিয়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। সকালের ছোট ঘটনায় দুপুরে উভয়পক্ষই লিখিত অভিযোগ করেছেন। বিকেলে ফের সংঘর্ষে জড়িয়েছেন তারা। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,