সারাদেশ

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় কালুখালীতে বিএনপির স্বাগত মিছিল

বোরহান উদ্দিন, কালুখালী (রাজবাড়ী) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় রাজবাড়ীর কালুখালীতে বিএনপি স্বাগত মিছিল বের করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরপরই এ মিছিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৬টায় তফসিল ঘোষণার পর কালুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালুখালী রেলস্টেশন ঘুরে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম আইনুল হাবিব, বিএনপি নেতা মোঃ কামাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মোঃ শাহজালাল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান টিটো, যুবদল নেতা মোঃ রাসেল খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া।

এছাড়াও রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মতিন মিঞা, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নান, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন শেখ, দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন রবিন, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইমন খোন্দকার, বর্তমান সভাপতি মোঃ আসিফ মন্ডলসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কেএম আইনুল হাবিব। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বিএনপিকে আবারও জনগণের সরকার গঠনের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।”

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,