সারাদেশ

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের বরাতে জানা যায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই নারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহত নারীর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,