সারাদেশ

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি :  সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৮ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল আযম মনির বার্ষিক বনভোজন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে ভ্রমণ যাত্রা  উদ্বোধন করেন। যশোর বিনোদিয়া পার্ক, ঝিকরগাছা উপজেলার গদখালীর ফুলের রাজ্যে দিনভর সৌন্দর্য উপভোগ, প্রীতি লটারী বিজয়ীদের পুরস্কার ও সম্মানিত বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সাবেক শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বর্তমান ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ঝিকরগাছা উপজেলা পরিষদ হলরুমে অতিথিদের স্বাগত জানিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় ঝিকরগাছার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে এর অপর সম্ভাবনার পথের দিক নির্দেশনা মূলক বক্তব্যে গদখালীর ফুলের রাজ্যে বিষয়টি প্রাধান্য পায়। উপজেলা নির্বাহী অফিসারের আতিথেয়তায় সকল সাংবাদিকবৃন্দ মুগ্ধ হন।

পরবর্তীতে যশোরের বিনোদিয়া পার্কে সাংবাদিকরা ঘুরে ঘুরে এর ইতিহাস, সৌন্দর্য ও ঐতিহ্য সংস্কৃতি উপভোগ করেন। বিকাল ৪ টার দিকে  ঝিকরগাছার গদখালীর ফুলের রাজ্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর নেতৃত্বে সাংবাদিকরা ফুল রাজ্যে গমন করেন। সৌন্দর্য উপভোগ্ অসংখ্যা নানান প্রজাতির ফুল, ফুল গাছ, রঙবেরঙের  ফুল, পিকনিক স্পর্ট ও সবুজ ক্ষেত, হাজারো দর্শকের উপস্থিতিতে ভ্রমণটা সাফল্য বয়ে আনে। আনন্দ লটারী বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন আনন্দঘন পরিবেশে পুরস্কার প্রদান করেন। পরবতীতে প্রধান অতিথি সকল সাংবাদিকবৃন্দকে একটি করে ক্যাপসিক্যাম গাছের চারা উপহার প্রদান করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,