সারাদেশ

রাংগুনীয়া নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

জামিল মোহাম্মদ জনি চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার নিখোঁজের এক দিন পর মোহাম্মদ শাহেদ ইসলাম নামের ১৭ বছর বয়সি এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাজারীহাট এলাকার পূর্ব পাশের হাজারীবিল  থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহেদ ইসলাম রাংগুনীয়া  উপজেলার ৫ নম্বর পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎপাড়া এলাকার মোহাম্মদ আব্দুল মোনাফ ও মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌস বেগম দম্পতির সন্তান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি না ফিরলে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় রাতেই পরিবারের পক্ষ থেকে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিলে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি শাহেদের মরদেহ বলে শনাক্ত করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,