সারাদেশ

সিরাজগঞ্জে ধানের ক্ষেতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বিলপাকুরিয়া ও কানগাতী গ্রামের মাঝামাঝি একটি ধানের ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতের কোনো এক সময় কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ ধানের ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি শহিদুল ইসলাম জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,