মাদারীপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা
সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। আজ ১০ মার্চ মঙ্গলবার সকালের দিকে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শাকিল মুন্সিকে হত্যা ও আধিপত্য নিয়ে পৌর শহরের ‘নতুন মাদারীপুর’ এলাকায় দীর্ঘদিন ধরে পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আক্তার হাওলদারের সাথে একই এলাকার (প্রায় একবছর আগে নিহত শাকিল মুন্সির ভাই) হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার হাওলদারের এর সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতারি বিচ্ছিন্ন করা হয় হাতের কব্জি, এতে গুরুতর জখম করা হয়। বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। আলমগীরকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে অনেকদিন ধরে নতুন মাদারীপুর এলাকায় প্রায়ই সংঘর্ষের জড়ায় দুইপক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।





