সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ১৯ মামলার আসামি ছাত্রদল সভাপতি বাদশা জুয়েল গ্রেফতার।

কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি জুয়েল ওরফে বাদশা জুয়েলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার তাকে গ্রেফতার করা হলেও কোথা থেকে কখন তাকে গ্রেফতার করা হয়েছে তার বিস্তারিত জানা যায় নি।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাদশা জুয়েলের বিরুদ্ধে মাদকসহ মোট ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত ছিলেন। তাকে গ্রেফতারের পর বুধবারই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় সূত্রটি।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার  শাহ মোঃ আব্দুর রউফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকের বিস্তারিত বৃহস্পতিবার জানানো হবে বলেও জানান পুলিশ সুপার।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,