সারাদেশ

উল্লাপাড়ার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল ব্রিজে ট্রেনের ধাক্কায় খালাতো দুই ভাই নিহত হয়েছেন। বসন্তের শিমুল ফুল দেখতে গিয়ে রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার ঘাটিনা রেল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্ত মৌসুমে ব্রিজসংলগ্ন এলাকায় শিমুল ফুল ফুটে ওঠায় সম্প্রতি সেখানে দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অনেকেই ঝুঁকি নিয়ে রেল ব্রিজে উঠে ছবি তুলছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই তরুণ ব্রিজের ওপর দাঁড়িয়ে শিমুল ফুল দেখছিলেন এবং ছবি তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রেন এসে তাদের ধাক্কা দিলে তারা ব্রিজ থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
জানা গেছে, নিহত দুই তরুণই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা এবং তারা সম্পর্কে খালাতো ভাই। তাদের একজনের বাড়ি ধুকুরিয়াবেড়া এলাকায় এবং অপরজনের বাড়ি ডাইলের চর এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ঘাটিনা রেল ব্রিজে শিমুল ফুল দেখতে প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন। অনেকেই ঝুঁকি নিয়ে রেল ব্রিজে ওঠায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই এমন দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,