জয়পুরহাটে মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার,অভিযুক্ত শিক্ষককে ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার
জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।
মাদ্রাসা শিক্ষক কর্তৃক ছাত্রকে বলাৎকার (ধর্ষণ) এর ঘটনায় অভিযুক্ত সেই শিক্ষককে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৫
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ।
এরই ধারাবাহিকতায় ১১ মার্চ ২০২৬ তারিখ রাতে র্যাব-৫ সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন রাইগাঁ এলাকা থেকে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ (বলৎকার) মামলার এজাহার নামীয় আসামি মোঃ ফরিদ জামান (২৩) পিতা-মোঃ মোবারক, সাং-মহেশপুর, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার করে।
ঘটনা সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর থানাধীন চক দাদরা উপরচক (ডিপপাড়া) গ্রামস্থ মদিনাতুল উলুম (নুরানী) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ফরিদ জামান প্রায় ০৬ মাস পূর্ব থেকে উক্ত মাদ্রাসার একজন ০৮ বছর বয়সের ছাত্র (ভিকটিম)কে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে ধর্ষণ (বলাৎকার) করে আসছে। সর্বশেষ গত ইং ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত্রি অনুমান ০৪০০ ঘটিকায় উক্ত মাদ্রাসা ও এতিমখানার উত্তর পার্শ্বের পশ্চিম দোয়ারী ঘরের মধ্যে ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পায়ুপথে বলাৎকার (ধর্ষণ) করে। উক্ত কর্মকান্ডের ফলে ভিকটিমের মলদ্বারে রক্তপাত হয় এবং ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। একই তারিখ সন্ধ্যায় ভিকটিমের মাতা ভিকটিমকে রাতের খাবার প্রদানের জন্য মাদ্রাসায় গেলে ভিকটিম তার মাকে ঘটনার বিষয়ে বিস্তারিত খুলে বলে। ভিকটিমের মাতা উক্ত ঘটনার বিষয়ে উপস্থিত সাক্ষীদের সামনে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ফরিদ জামানকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধ স্বীকার করে। এ সংক্রান্তে ভিকটিমের মাতা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে জয়পুরহাট জেলার সদর থানার মামলা নং-১৫ তারিখ-১১ মার্চ ২০২৬ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(১) রুজু হয়।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি ফরিদকে গ্রেফতারের জন্য তৎপর হয়। অতঃপর ১১ মার্চ ২০২৬ খ্রিঃ রাতে র্যাব-৫, সিপিসি-৩ এর একটি চৌকষ আভিযানিক দল নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন রাইগাঁ এলাকা থেকে আসামি ফরিদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





