সারাদেশ

নাগরপুরে আয়েশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ৮ বছর বয়সী শিশু আয়েশাকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনির ফাঁসির দাবিতে,  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার  ১২ মার্চ সকালে টাঙ্গাইল জেলা আদালত প্রাঙ্গনে মানববন্ধন শেষে নাগরপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও উপজেলা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা গেইটে  মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
উল্লেখ্য, গত ৮ই মার্চ দুপুর আনুমানিক ২ টার সময় নির্মমভাবে হত্যার শিকার  হওয়া আয়েশার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ সময় বক্তব্য রাখেন  আয়েশার বাবা মো.হাসেম মিয়া,  চাচি সুরিয়া, ফুপাতো বোন নাজমা ও বিথি।
তারা আয়েশাকে নির্মম ভাবে হত্যার সাথে জড়িত আজিম সহ জড়িত সকলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠে। আয়েশা হত্যাকারীদের দেশের আইনে সরকারের সহযোগিতায় এ ঘটনায় প্রকৃত দোষীদের এমন দৃষ্টান্তমূল শাস্তি দাবি করে যাতে ভবিষ্যতে এমন কাজ কেউ আর করার সাহস না পায়। এছাড়াও দেশের সকল নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জোরালো দাবি জানায় বিক্ষোভ ও মানববন্ধন কারীরা।
উল্লেখ্য এ হত্যার ঘটনায় নাগরপুর থানা পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। এছাড়াও হত্যার সময় ব্যবহৃত আলামত উদ্ধার করেছে থানা পুলিশের চৌকস সদস্যরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,