সারাদেশ

মুসলিম ঐক্যের আহ্বানে আক্কেলপুরে সাংবাদিকদের নিয়ে হেযবুত তওহীদের ইফতার মাহফিল

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 
মুসলিম ঐক্যের আহ্বানে জয়পুরহাটের আক্কেলপুরে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) আক্কেলপুর উপজেলা পরিষদ সংলগ্ন হেযবুত তওহীদের জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাহারুল ইসলাম বলেন, আল্লাহ যেমন রোজা ফরজ করেছেন, তেমনি সমাজে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রামও ফরজ করেছেন। তিনি বলেন, মুসলিম বিশ্বে বিভিন্ন স্থানে নির্যাতনের অন্যতম কারণ হলো ঐক্যের অভাব ও সংগ্রামের চেতনা থেকে দূরে সরে যাওয়া। তিনি সকল ঘরানার মুসলমানকে ফেরকা ও মাজহাবের ভিন্নতা ভুলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জয়পুর বার্তার সম্পাদক ও আক্কেলপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর রহমান শাহীন, সাপ্তাহিক সত্যের পথে পত্রিকার সম্পাদক সরদার নুরুন্নবী আরিফ, আক্কেলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি নেওয়াজ মোর্শেদ, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তিয়াস মৃধা, দৈনিক সমকালের প্রতিনিধি মওদুদ আহমেদ, দৈনিক ভোরের আওয়াজের জেলা প্রতিনিধি আবু রায়হান,
কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি সাদমান হাফিজ শুভ, দৈনিক রূপালী বাংলাদেশের উপজেলা প্রতিনিধি চৈতন্য চ্যাটার্জি, দৈনিক দেশেরপত্রের ভ্রাম্যমাণ প্রতিনিধি জামাল উদ্দিন এবং দৈনিক বজ্রশক্তির উপজেলা প্রতিনিধি সুজাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে ইফতারে অংশ নেন উপস্থিত অতিথিরা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,