সারাদেশ

মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:
যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামে মুক্তিপণের দাবিতে সজীব হোসেন নামে এক যুবককে মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (১৩ মার্চ) সকালে নাভারণে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ শিরিনা খাতুন জানান, তার ছেলে সজিব হোসেন গত ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেলে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামের নতুন পাড়া এলাকায় নিজ বাসভবনে অবস্থানকালে কয়েকজন মাদক ব্যবসায়ী ও এজাহারনামীয় আসামি তাদের বাড়িতে এসে তাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় তার কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। যা দিতে অপারগতা প্রকাশ করায় তাকে মারধর করে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। অপহরণের পরের দিন তারা জানতে পারেন-গুরুতর আহত অবস্থায় সজিবকে কে,বা কারা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, এ ঘটনায় তিনি একই এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ি উজ্জল হোসেন, শাহ-আলম, হাসান, মনির হোসেন ও নাজমুল হোসেনকে আসামী করে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু ঘটনা প্রায় একমাস হতে চললেও এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বরং মামলার আসামিরা আটক না হওয়ায় তারা বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ অবস্থায় যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,