সারাদেশ

শার্শার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

জাকির হোসেন, বেনাপোল(শার্শা)প্রতিনিধি:
যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে ৯,৭৬,৪২,২২৭/-(নয় কোটি ছিয়াত্তর লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত সাতাশ) টাকা মূল্যের মাদকদ্রব্য এবং মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন,যশোর জেলার হিজলী উপজেলার চৌগাছা থানার মিন্টু মিয়ার ছেলে বিল্লাল হোসেন(৩৫)।
শনিবার ( ১৪ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল,  হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১.৫০০ কেজি ক্রিস্টাল মেথ আইস, ০২ বোতল এলএসডি(প্রতি বোতল ১০০ এমএল) এবং ১৬৫ গ্রাম গাঁজা, ১০০ বোতল WINCEREX COUGH SYRUP, ০১ টি মোটরসাইকেল, ১২৫ টি শাড়ী, ০৩ টি কম্বল, ০১ কেজি আমসত্ত, ৯৬০ টি ঔষধ, ৫১২৫ টি চকলেট এবং ২২৬২ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৯,৭৬,৪২,২২৭/-(নয় কোটি ছিয়াত্তর লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত সাতাশ) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে। এবং আটক আসামি চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,