সারাদেশ

ঝিনাইদহে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

​মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার।
​ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে নব-নির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৭নং মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর মাধবপুরে এক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে ছড়ানো অপপ্রচারের কড়া জবাব দেন। তিনি বলেন, “মাধবপুরে বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে যে হত্যাকাণ্ডের কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও সঠিক নয়। প্রকৃতপক্ষে তিনি অসুস্থ ছিলেন। এমনকি তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই।” তিনি সাধারণ মানুষকে সত্য যাচাই না করে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোঃ আবু তালিব বিরোধী শক্তির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদেরকে কেউ মাজাভাঙ্গা বিরোধী দল ভাবলে ভুল করবেন। জনগণের জানমালের ওপর কোনো ধরনের অন্যায় ও অত্যাচার আমরা বরদাশত করব না।” তিনি আরও যোগ করেন যে, যেকোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে
৭নং মহারাজপুর ইউনিয়নের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আহাম্মদ আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী কাজী সগীর আহমদ এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ ওলিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম সোহেল।
​আলোচনা সভা শেষে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে ইফতার সম্পন্ন হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,