সারাদেশ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেফতার, উদ্ধার ধারালো অস্ত্র

তানভীর আহাম্মেদ দীপ,সাভার প্রতিনিধি

সাভারে ডাকাতির প্রস্তুতির সময় একটি ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) ভোর ৪টা ৪০ মিনিটের দিকে সাভার মডেল থানার জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিবি পুলিশের দাবি, ওই সময় তারা ডাকাতির পরিকল্পনা করছিল।
গ্রেফতারকৃতরা হলেন— মো. মিলন হোসেন (৪৮), মো. মনির হোসেন (৪৬), মো. রাশেদুজ্জামান মুন্না (৩৪) এবং হযরুল ইসলাম রানা (৪২)। তাদের মধ্যে কেউ সাভারের তেতুঁলঝোড়া এলাকার বাসিন্দা, আবার কেউ মানিকগঞ্জ ও লালমনিরহাট জেলার হলেও বর্তমানে সাভার ও আশুলিয়া এলাকায় বসবাস করছেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব অস্ত্র তারা ডাকাতির কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশের পিসিপিআর যাচাই করে দেখা গেছে, মিলন হোসেনের বিরুদ্ধে ৮টি, মনির হোসেনের বিরুদ্ধে ৬টি, রাশেদুজ্জামান মুন্নার বিরুদ্ধে ১টি এবং হযরুল ইসলাম রানার বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
ঘটনার পর তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা (মামলা নং–৫৩, তারিখ: ১৬ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,