সারাদেশ

বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
বেনাপোলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল বাজারস্থ সানরুফ রেস্টুরেন্টে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেনাপোল পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে এবং বেগম খালেদা আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বাজার কমিটির সভাপতি আবু তালেব, বিশিষ্ট সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ী আবু জাফর, আলহাজ্ব গোলাম মোস্তফা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গণি বল্টু, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আহাদুজ্জামান আহাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও সুধীজনেরা সেখানে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,