সারাদেশ

বেনাপোলের ক্রীড়াঙ্গন উন্নয়নে পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস

জাকির হোসেন,বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
 বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌরসভার প্রশাসক মোঃ ফজলে ওয়াহিদকে ফুলেল শুভেচ্ছা জানালেন।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ কালে, (বিএকেএস) নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বেনাপোল এলাকার ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, খেলাধুলার প্রতি তরুণ সমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে আলোচনা করেন।
আলোচনায় বক্তারা বলেন, বেনাপোল সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এখানে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকাশ অত্যন্ত জরুরি। এজন্য নিয়মিত টুর্নামেন্ট, প্রশিক্ষণ এবং ক্রীড়া অবকাঠামো উন্নয়নের প্রয়োজন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে ওয়াহিদ বেনাপোলের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, তরুণ সমাজকে সুস্থ ধারায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া সংগঠনগুলো উদ্যোগ নিলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে বেনাপোল ক্রীড়া সংস্থা (বিএকেএস) এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব রাহানুজ্জামান দিপু। এছাড়া অন্যান্যদের মধ্যে আজিজুল হক, বাসেদ মল্লিক ,সাঈদুর রহমান, বনি,শাওন, শাহিন সহ কমিটির অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,