সারাদেশ

নাসিক ৩নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যুবদল ও  ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নাসিক ৩নং ওয়ার্ডে  যুবদল ও ছাত্রদলের  উদ্যোগে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার ১৮ মার্চ বাদ আছর ৩ নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় ইফতার ও দোয়ায় আয়োজন করা হয়।
উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রাথাী তানভীর রহমান রাব্বি বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা যুবদল ও ছাত্রদল সমাজ উন্নয়ন এলাকা থেকে মাদক সন্ত্রাস নির্মুলে সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী যদি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নাসিক ৩ নং ওয়ার্ডের সাধারণ মানুষ তাদের মুল‍্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমি এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে পারবো।
উক্ত ইফতার ও দোয়ায় উপস্থিত ছিলেন নাসিক ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মরহুম গাজী মোখলেছুর রহমানের সুযোগ‍্য সন্তান তানভীর রহমান রাব্বি, যুবদল নেতা হাবিবুর রহমান সহ স্থানীয় গন‍্যমান‍্য ব‍্যাক্তিবর্গ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,