সারাদেশ

সান্তাহার বেকারি অ্যান্ড সুইটস এর শুভ উদ্বোধন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেইট এলাকার স্টেশন রোডে বেকারি ও দই মিষ্টির বিশাল সমাহার নিয়ে আজ বেলা সাড়ে পাঁচ ঘটিকার সময় উদ্বোধন হলো সান্তাহার বেকারি অ্যান্ড সুইটস।
আজ (১৮ মার্চ) বুধবার বেলা সাড়ে পাঁচ ঘটিকার সময় সান্তাহার বেকারি অ্যান্ড সুইটস এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি কামরুল ইসলাম মধু।
এছাড়াও অনুষ্ঠানে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদুল, বিএনপি নেতা মোজাহার হোসেন পিন্টু, এহসান গুড্ডু, জেলা ছাত্রদেলের সাবেক নেতা জহির রায়হান শুভ, বগুড়া জেলা সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান টিটু। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সান্তাহার বেকারি অ্যান্ড সুইটস কর্তৃপক্ষ বলেন, সান্তাহারে এই প্রথম ঢাকা, টাঙ্গাইল ও বগুড়ার প্রসিদ্ধ বেকারি, দই ও মিষ্টির বিশাল সমাহার ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ায় অঙ্গীকার নিয়ে আজ থেকে পথ চলা শুরু করলো সান্তাহার বেকারি অ্যান্ড সুইটস। ভোক্তাদের পছন্দ অনুযায়ী খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। সাধ্য মতো সকল শ্রেণি পেশার সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালে থাকবে। সকল প্রকার ভোগ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নায্য মূল্যে পাওয়া যাবে সান্তাহার বেকারি অ্যান্ড সুইটসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,