সারাদেশ

ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ সামছু উদ্দিন লিটন, স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার  ৫ নং অর্জুনতলা ইউনিয়নের গরীব, অসহায় ও কর্মহীন ৭ শতাধিক পরিবারের মাঝে ১৯ শে মার্চ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার দুপুর দুইটায় সৈয়দ হারুন ফাউন্ডেশন আয়োজিত ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়, কোরান তেলওয়াত করেন হাফেজ জালাল আহম্মেদ।সৈয়দ হারুন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন ও সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ২৬৯ আসন তথায় নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের ছয় ছয়বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জননেতা জয়নুল আবেদীন ফারুক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন,  চট্টগ্রাম সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, সেনবাগ উপজেলা বি আর ডি বির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন, সমাজ সেবক মোঃ শহিদ উল্ল্যা

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আবদুল মোতালেব দুলাল, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ৫ নং অজুনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হোসেন রিপন,কাশিপুর মোহাম্মদীয়া ফাযিল(ডিগ্রি)  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি আবদুল মজিদ,স্হানীয় সমাজ সেবক শাহাদাত হোসেন, ছিলোনিয়া বাজারের ব্যবসায়ি ও স্হানীয় সমাজ সেবক হারুনর রশীদ।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো-  সেমাই, নুডলস, পোলাওর চাউল,চিনি,কিসমিস, বাদাম,দুধ পাউডার।
প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদীন ফারুক বলেন গরীব দুঃখিদের জন্য হারুন ফাউন্ডেশন যে ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে,সেনবাগের অন্য বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে সেনবাগে অসহায় ও দারিদ্র্যতা খুঁজে পাওয়া যাবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,