সারাদেশ

চিলমারীতে “স্নেহের পরশ ফাউন্ডেশনের” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।  

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “স্নেহের পরশ ফাউন্ডেশনের” উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯শে মার্চ) সকাল ১১টার সময় “স্নেহের পরশ ফাউন্ডেশনের” উদ্যোগে, রানীগঞ্জ ইউনিয়নের “মদন মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়” মাঠে। প্রায় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী (সেমাই, চিনি ও দুধের প্যাকেট) বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ফিরোজ কবির (পল্লী চিকিৎসক), দুর্যোগ ও ত্রান সম্পাদক নজরুল ইসলাম রিপন, ক্রিয়া সম্পাদক শ্রী পুলক চন্দ্র বর্ম্মণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
“স্নেহের পরশ ফাউন্ডেশন” এটা একটি অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। এর কার্যক্রম হচ্ছে বছরের কিছু সময় “অসহায় ও হতদরিদ্র” মানুষের পাশে দাঁড়ানো, (বন্যা, দুর্যোগ, শীত ও ঈদ) এর সময় সামর্থ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোই হল এই সংগঠনের মূল্য লক্ষ ও উদ্দেশ্য বলে জানান সংগঠন কর্তৃপক্ষ। ঈদ সামগ্রী হাতে পেয়ে কছিরন বেওয়া, বালিজান বেওয়া ও শামসুল হক বলেন, হামার গ্রামোত মেলা ধনি মানুষ আচে, তামরা গুলে কোন দিন কাহো সেমাই চিনি কিনি দেয় না। তোমরা গুলে দিলেন, হামরা গুলে দোয়া করি। তোমার অপিস ও তোমার গুলেক আল্লাহ অনেক ভালো করবে বাবা। আর তোমরা গুলে গ্রামের জন্য ভাল কিচু করবেন, হামরা গুলে মেলা দোয়া করি বাবা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,