বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশী মরদেহ হস্তান্তর
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে মৃত্যুর ৩৮ দিন পর বাংলাদেশী নাগরিকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ বিজিবি ও ইমিগ্রেশন পুলিশের হাতে লাশ হস্তান্তর করেন।
জানা গেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ বুড়িমারী আইসিপি দিয়ে উভয় দেশের ইমিগ্রেশন পুলিশ কর্তৃক বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে ১৯ মার্চ দুপুর ২টায় বাংলাদেশী নাগরিক মোঃ খাইরুল (৪২) মরদেহ হস্তান্তর করা হয়।
নিহত খাইরুল ইসলাম,কুড়িগ্রাম জেলার অলিপুর উপজেলার পশ্চিম কালুরডাঙ্গা গ্রামের মৃত আব্দুল্লাহ ছেলে।
উল্লেখ্য, উক্ত বাংলাদেশী নাগরিক গত ১৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখ অবৈধভাবে ভারত প্রবেশ কালে বিএসএফ কর্তৃক আটক হয় এবং পরবর্তীতে ক্যান্সার এর চিকিৎসার জন্য ভারতের জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৭ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।
বুড়িমারী স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন,মৃত্যুর ৩৮ দিন পর ভারত কর্তৃপক্ষ বাংলাদেশে ওই ব্যক্তির মরদহ হস্তান্তর করেছেন।





