সারাদেশ

কেরানীগঞ্জে কারাখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় গ্যাস লাইটার তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে এবং সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দাহ্য পদার্থ ও গ্যাস থাকায় মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,