সারাদেশ

ভরা মৌসুমে লবণের মাঠে পানি, বদরখালীতে চাষীদের স্বপ্ন ভেসে গেল,

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া বদরখালী ইউনিয়নের ০৩ নং ব্লকের দক্ষিণ মাথা সংলগ্ন ছিরাদিয়া লবণের মাঠে স্লুইসগেট খুলে পানি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। এতে ভরা মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় লবণচাষীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্লুইসগেট খুলে মৎস্য চাষের উদ্দেশ্যে মাঠে পানি প্রবেশ করানো হয়। এর ফলে প্রায় ৫ থেকে ৬ হাজার মণ লবণ পানির নিচে তলিয়ে যায়। এতে একদিকে উৎপাদিত লবণ নষ্ট হয়েছে, অন্যদিকে চাষীদের দীর্ঘদিনের পরিশ্রমও বিফলে গেছে।

চাষীরা জানান, চলতি মৌসুমের শুরু থেকেই তারা ন্যায্যমূল্য না পাওয়ায় আর্থিক সংকটে ছিলেন। এর সঙ্গে ঈদ-পরবর্তী ঝড়বৃষ্টি ও বৈরী আবহাওয়া পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। অনেক চাষী ইতোমধ্যে ঋণের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এমন পরিস্থিতিতে যখন আবহাওয়া কিছুটা অনুকূলে আসে এবং বাজারে দামের উন্নতির আশা দেখা দেয়, ঠিক তখনই এই ঘটনা নতুন করে তাদের হতাশার মধ্যে ফেলে দিয়েছে।

অভিযোগ রয়েছে, ইজারাদার নেজাম সওদাগর ও হাজ্বী জামাল অধিক মুনাফার আশায় পরিকল্পিতভাবে লবণ মৌসুম শেষ হওয়ার আগেই মাছ চাষের জন্য মাঠে পানি ঢুকিয়ে দেন।

ক্ষতিগ্রস্ত লবণচাষীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,